আমি মোঃ আসলাম, পিতা: আব্দুস সালাম, সাং: আজিবপুর, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ
অত্যন্ত দুঃখ, ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, আওয়ামী লীগের দুষ্কৃতিকারী হিসেবে পরিচিত জাকির, শরিফ ও সিয়াম গংদের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
উক্ত বিরোধের জের ধরে সম্প্রতি আমি, আমার বৃদ্ধ মা ও আমার স্ত্রী সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতরভাবে আহত হই। বর্তমানে আমরা চিকিৎসাধীন রয়েছি। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের জন্য লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।
কিন্তু মামলা তুলে নিতে আমাকে বাধ্য করার উদ্দেশ্যে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ঘৃণ্য চক্রান্তে অভিযুক্ত জাকির, শরিফ ও সিয়াম গংরা প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারকে নানা ধরনের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।
শুধু তাই নয়, আমাকে ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে একটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কৌশলে এডিট করা অডিও স্থানীয় কিছু কথিত রিপোর্টারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।
আমি এই ন্যাক্কারজনক, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। উক্ত ভুয়া অডিও বার্তার বিষয়ে আমি ইতোমধ্যে আইনগতভাবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি উক্ত অডিওর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এটি সম্পূর্ণরূপে সাজানো ও ষড়যন্ত্রমূলকভাবে তৈরি করা হয়েছে, যার একমাত্র উদ্দেশ্য হলো আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে চলমান মামলা প্রত্যাহারে বাধ্য করা।
আমি আইন ও বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে জাকির, শরিফ ও সিয়াম গংদের বিরুদ্ধে প্রয়োজনীয় সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এই ঘটনার মাধ্যমে একটি নিরীহ পরিবারকে পরিকল্পিতভাবে ধ্বংস করার অপচেষ্টা চলছে। তাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মানবাধিকার সংস্থা ও দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি এবং ন্যায়বিচার প্রত্যাশা করছি।
এই প্রতিবাদলিপি প্রকাশে সকল গণমাধ্যমকর্মী ও সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।
প্রতিবাদকারী
মোঃ আসলাম
সাং: আজিবপুর
থানা: সিদ্ধিরগঞ্জ
জেলা: নারায়ণগঞ্জ
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh