স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন একাধিক নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে স্থগিত ও বাতিল হওয়া থানা ও ওয়ার্ড কমিটিগুলো পুনর্বহাল করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে পূর্বে বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি, নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল, শাহবাগ থানার ২১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম খোকন, লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান জানে আলম, মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মমিন ব্যাপারীসহ একাধিক নেতাকে পুনরায় স্ব স্ব পদে বহাল করা হয়েছে।
এছাড়াও মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব বিপ্লব হোসেন মিতু, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. সাজিদ, রমনা থানার যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাওলাদার মুক্তা, ১৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক নুরে আলম, রূপনগর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাঈম হোসেন ও ৭ নম্বর আঞ্চলিক ওয়ার্ডের আহ্বায়ক মো. সোহাগ সিকদারসহ কেন্দ্র ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাদের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।
একই সিদ্ধান্তের আওতায় পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও বাউফল উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. সাইফুল ইসলাম জসিম, বাউফল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াদ মাহমুদ, চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুল জলিল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য ও. বি. আজাদ চৌধুরী নাহিদসহ আরও কয়েকজন নেতার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট নেতারা আবেদনের মাধ্যমে ভুল স্বীকার ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে গৃহীত সাংগঠনিক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে।
এদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন মতিঝিল থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন মোল্লার পদ স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে মতিঝিল থানার ৯ ও ১০ নম্বর ওয়ার্ড যুবদলের কমিটি পুনর্বহাল করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এসব সিদ্ধান্ত কার্যকর করেছেন।
যুবদল কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh