কবি ও লেখক: মহসিন আলম মুহিন
সর্বদা প্রফুল্ল চিত্তে চলতে পারলে লাগে ভালো,
কিন্তু, তা যায় কি চলা অনবরত আসে কালো।।
অঝোর ধারায় বৃষ্টি পড়লে মিষ্টি মধুর লাগে ক্ষণ,
দুঃখ যদি বিরামহীন কেমনে বাঁচে সেই জীবন।।
আঁকাবাঁকা রাস্তা ভেঙে পাড় হওয়া কঠিন কাজ,
সংসার হলে এলোমেলো সতত পড়ে মাথায় বাজ।।
অনবরত ধিক্কার যদি আসতেই থাকে থামে না,
তাহলে যে ধৈর্যের বাঁধ, যায় ভেঙে যায় থাকে না।।
জরা-খরা, রোগ-মরা, মন্দা-গান্ধা, খবরের নেই শেষ,
ঝগড়া-বিবাদ, ফেতনা-ফ্যাসাদ, এরাও চলে বেশ।।
সদা সর্বদা তাই আসুক যা বিশ্ব-বাসীর কল্যাণকর,
নিপাত যাক মিটে যাক দ্বন্দ্ব যত, সর্পের মতই বিষধর।।
হায়! অনবরত আসে যদি শান্তির জায়গায় অশান্তি,
ভালো যা সব হারিয়ে হেথায়, নামে সদাই ভুল ভ্রান্তি।।
হে প্রভু, দাও তুমি দাও হরহামেশা ভালো যত মঙ্গলের,
নাও তুলে নাও বালা-মুসিবত আছে যত এই জগতের।।
# কবি ও লেখক: মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh