*শৃঙ্খলা ও সুন্দর ব্যবস্থাপনায় আল-আমিন গাজীর প্রশংসা
মো. রকি আহমেদ | ঢাকা
শ্যামবাজার ব্যবসায়ীদের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামবাজারে ১৩তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানুয়ারি ২০২৬ ইং, শুক্রবার রাজধানীর সূত্রাপুর থানাধীন শ্যামবাজার মসজিদ ঘাট সংলগ্ন সড়কে আয়োজিত এ মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে পুরো এলাকা এক ধর্মীয় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
মাহফিলটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক পরিচালনা, শৃঙ্খলা রক্ষা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মো. আল-আমিন গাজী, যুগ্ম আহ্বায়ক, সূত্রাপুর থানা যুবদল। তার নেতৃত্বে সূত্রাপুর থানা যুবদল ও ওয়ার্ড যুবদলের সদস্যরা মাহফিলস্থলে নিরাপত্তা, শৃঙ্খলা ও পরিবেশ নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকা পালন করেন।
দায়িত্বশীল নেতৃত্ব ও সুসমন্বয়ের ফলে পুরো মাহফিল নির্বিঘ্নে ও সুন্দরভাবে সম্পন্ন হয়, যা উপস্থিত মুসল্লি ও আয়োজকদের প্রশংসা কুড়ায়।
মাহফিল শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।
মাহফিলের আয়োজকরা মো. আল-আমিন গাজীর সার্বিক সহযোগিতা, শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনা ও দায়িত্বশীল ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও তার মতো দায়িত্বশীল নেতৃত্বে এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh