সিলেট অফিস: সিলেটের সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপলু চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে শাহপরাণ (রহঃ) থানাধীন নূরপুর এলাকার শহিদুর রহমানের গ্যারেজ হতে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা “নাঈম এন্ড হাদী” নামীয় যার রেজিঃ নং- সিলেট-থ-১২-৬৮৬২, উদ্ধার পূর্বক সিএনজির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন বিআইডিসি এলাকা হতে সিএনজি‘র চালক আসামী ১। জাহিদুল ইসলাম নাজিম (২৪), পিতা- সেলিম মিয়া, মাতা- দিলোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম কাশিরকাপন (তাজপুর), থানা- ওসমানীনগর, জেলা- সিলেট; বর্তমান ঠিকানা-বিআইডিসি এলাকা, শফিক মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট, এবং দলইপাড়া এলাকা হতে আসামী ২। ফয়সল আহমদ (২৫), ৩। হৃদয় খান (২৩), উভয়ের পিতা- মৃত জামাল খান, মাতা- আম্বিয়া বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম পীরেরবাজার (কেওয়া আটগাঁও), থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট; বর্তমান ঠিকানা- সুরমা গেইট, দলইপাড়া, মালেক মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট‘দের গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, সাদেকুর রহমান পুলিশ সদস্য গত ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিঃ দুপুরে তিনি কোতোয়ালী মডেল থানাধীন মেন্দিবাগ পয়েন্ট থেকে বন্দরবাজারগামী “নাঈম এন্ড হাদী” নামীয় একটি সিএনজিতে উঠেন। নাইওরপুলস্থ দারাজ অফিসের সামনে পৌঁছালে সিএনজিতে থাকা ছিনতাইকারীরা ধারালো চাকু সাদেকুর রহমান এর গলায় ধরে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে প্যান্টের পকেট হতে তার ছোট বোনের বিবাহের জন্য রাখা নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তাকে সিএনজি থেকে নামিয়ে দিয়ে দ্রুত সোবহানীঘাটের দিকে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় অভিযোগের ভিত্তিতে এসএমপি‘র কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৫, তারিখ-১১/০১/২০২৬ ইং, ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী-২০১৯) রুজু হয়। আসামী ফয়সাল ডাকাতির মামলা কোতোয়ালি থানার মামলা নং-৬৬/৫৭০,তারিখ-২৬/১১/২০২৫ ইং,ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী। গ্রেফতারকৃত আসামীদের‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh