স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১১ দলীয় নির্বাচনি সমঝোতা জোটের অংশ হিসেবে এনসিপি ৩০টি আসনে নির্বাচন করবে। বৃহত্তর জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দলের সর্বস্তরের নেতাকর্মীরা মেনে নিয়েছেন।
আসিফ মাহমুদ বলেন, “এই জোট কোনো আদর্শিক জোট নয়, এটি একটি কৌশলগত (স্ট্রেটেজিক) জোট। আধিপত্যবাদ ও একচেটিয়া রাজনীতির বিরুদ্ধে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে এই জোট গঠিত হয়েছে।”
তিনি আরও জানান, জোট গঠনের স্বার্থে এনসিপিকে উল্লেখযোগ্য ছাড় দিতে হয়েছে। তবে অন্য রাজনৈতিক দলগুলোরও ছাড় দেওয়ার মানসিকতার কারণেই এই জোট সম্ভব হয়েছে। “ইনশাআল্লাহ, এই জোটই আগামী নির্বাচনে সরকার গঠন করবে,” বলেন তিনি।
দলের অভ্যন্তরীণ বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যারা পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা এখনো এনসিপির গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের কোনো পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।
তিনি জানান, এনসিপির প্রার্থী নেই এমন ২৭০টি আসনে দলটি ভিন্ন কৌশল অবলম্বন করবে। এসব আসনে প্রতিনিধির মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হবে এবং তৃণমূল পর্যায়ে এনসিপির নেতাকর্মীরা গণভোটের প্রার্থী হিসেবে মাঠে কাজ করবেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh