এস এম পলাশ সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের প্রভাবশালী কাজী আবু তাহের গংয়ের বিরুদ্ধে এক মৎস্য চাষীর ঘেরের মাছ লুট ও দু’টি বৈদ্যুতিক মটর ভাংচুর করার অভিযোগ উঠছে। এঘটনায় প্রতিকার দাবি করে ক্ষতিগ্রস্থ মাছ চাষী সদর উপজেলার মাগুরা গ্রামের মৃত সোনা গাজীর ছেলে মোঃ মুজিবার গাজী (৫৫) বাদি হয়ে সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
বাদির লিখিত অভিযোগে জানা যায়, সাতক্ষীরার মাগুরা গোপিনাথপুর মৌজায় এসএ ১৪৮২ নং খতিয়ান, বিআরএস ৩৫৫ নং খতিয়ান, খারিজ মতে ৩৯৬৬ নং খতিয়ানের ১১২, ১১৩ ও ১১৫ দাগে ১৯.২৫ শতক জমির মালিক মাগুরা গ্রামের মৃত শেখ আলী আহম্মেদের ছেলে শেখ ফারুক হোসেন। ফারুক হোসেনের কাছ থেকে উক্ত জমি দুই বছর মেয়াদী ইজারা নিয়ে বাদি মুজিবর গাজী মাছের ঘের করে আসছিলেন। উক্ত জমিতে ছোট একটি পুকুর আছে। পুকুরে রুই, কাতলা, মৃগেল মাছ ছিল। তিনি গত ৯ জানুয়ারি শ্যালো মেশিন দিয়ে পানি নিষ্কাশন করে অনুমান দুই মণ মাছ ধরে বস্তা বন্দি করে পুকুর পাড়ে রাখেন। জমি জায়গা নিয়ে ফারুক হোসেনের সঙ্গে বিরোধের জের ধরে থানাঘাটা গ্রামের মৃত কাজী আবুল হোসেনের ছেলে কাজী আবু তাহের (৫৫), তাহেরের ছেলে কাজী সাইফুল ইসলাম (৩২), একই গ্রামের মৃত কাজী আবুল হোসেনের ছেলে কাজী আবু তোহা (৫০) ৯ জানুয়ারি বেলা ১০ টার দিকে পুকুর পাড়ে এসে বাদি মুজিবারের ধরা মাছ যার মূল্য অনুমান ২০ হাজার টাকা নিয়ে যায়। এসময় তারা ২টি পানির বৈদ্যুতিক মোটর ভাংচুর করে অনুমান ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করে।
এসময় বাধা দিতে গেলে তারা মুজিবারকে মারধর করে এবং জমিতে লাগানো তরিতরকারি গাছ কেটে উপড়িয়ে ফেলে প্রায় ১০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং তাকে খুন জখম করার হমকি প্রদান করে।
মুজিবার গাজী অভিযোগ করে বলেন, কাজী আবু তাহের এলাকার একজন চিহিৃত ভূমিদস্যু। একাধিক অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকায় এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু এরপরও প্রশাসন তার বিরুদ্ধে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে এলাকাবাসীর মনে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তিনি তাহেরকে দ্রুত আইনের অওতায় আনার পাশপাশি এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh