হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার : জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা, দোয়া কামনায় মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় উদয়পুর ইউনিয়ন বিএনপির স্থানীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউনুছ আলী মণ্ডল। সভা সঞ্চালনা করেন উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম।
আলোচনা সভায় সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরী।
এ সময় আরও বক্তব্য রাখেন কালাই উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ সরকার মামুন, সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মতিন সরকার, উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আব্দুল ওয়াদুদ মণ্ডল, সুমন সরকার, আহ্বায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম, রজিবুল ইসলাম সাবু, মামুনুর রশিদ বুলু এবং আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সদস্য মোহাম্মদ আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ লাল মিয়া বাদশা, নুরনুবী সরকারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ হয়ে থাকবে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার জাতি মনে রাখবে ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh