ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান প্রামানিক (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া–আটরশি আঞ্চলিক সড়কের পড়ারন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান প্রামানিক ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামের নুরুজ্জামান প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জিসান প্রামানিক তার বন্ধু রাব্বি (১৮) কে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী খাটরা গ্রাম থেকে কাউলিবেড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পড়ারন এলাকায় পৌঁছালে পার্শ্ববর্তী একটি ফিডার সড়ক থেকে উঠে আসা একটি অটোভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিসান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে মাথায় গুরুতর আঘাত পান।
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী রাব্বি আহত হয়েছেন।
কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আবুল বাশার বাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh