মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) রাতের বিভিন্ন সময়ে উপজেলার একাধিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং–১৭, জিআর নং–১৭; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলাটি রুজু করা হয়।
আটককৃতরা হলেন— ১) চান্দ্রা ইউনিয়নের সোনাময়ী গ্রামের মৃত নুর উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৪৭), ২) একই গ্রামের গুরু দাস মালো, ৩) কৃষ্ণ মালো (২৮)।
এছাড়াও পৃথক অভিযানে আলগী ইউনিয়নের কৈখালী গ্রামের মৃত রেজাউলের ছেলে মোঃ মফিজ মাতুব্বর (৩৫) কে আটক করা হয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আলিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh