কবি ও লেখক: মহসিন আলম মুহিন
দারিদ্র্য, গৃহহীনতা, স্বাস্থ্য ও সুরক্ষা এঁদের নেই,
অভিভাবকহীন, আবাসনহীন, বেড়ে উঠে অনাদরে- হারায় খেই।।
এরা রাস্তা ও পথের ধারে কোন রকমে থাকে পড়ে,
মৌলিক অধিকার থেকে বঞ্চিত জীবন আঁধারে ভরে।।
ঘরবাড়ি নাই, অন্ন নাই, শিক্ষা নাই বাড়ে এরা অনাদরে,
শীত-গরম-বর্ষায় এদের জীবনটা পোড়ে এবং মরে।।
এদেরকে অনেকে টোকাই-ছিন্নমূল বলে বড় গালি দেয়,
ভাবে না একটু মায়া পেলে এঁরাও দিতে পারবে মানুষের পরিচয়।।
এদের ফুলশিশু ভেবে সামাজিকভাবে মর্যাদা বাড়ালে,
এরাও হবে সুন্দর মানুষ আগামীর দেশ ও পরিবেশটা যাবে বদলে।।
ক্ষুধায় এঁদের অন্ন দাও, বস্ত্র কর দান, হে মানুষ মহান,
গৃহহীনরে গৃহ করে দাও, করো বিদ্যাশিক্ষা-দীক্ষা দান।।
পথশিশুকে নয় হেলা, এদের সাথে নয় 'তামাশার মেলা,
ফুলের মতো এদেরকে ভালবাসো সবে সাজাও আঁশার ভেলা।।
মহান সৃষ্টিকর্তার সৃষ্টির সেরা শ্রেষ্ঠ মোরা মানবজাত,
ভেদাভেদ ভুলে পথকলিদের নাও বুকে তুলে, মিটাও জাত-পাত।।
কবি ও লেখক: মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh