মোঃ হোসেন, ভোলা: ভোলায় মাদক পাচার ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৯ জানুয়ারি বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ১২টায় কোস্ট গার্ড বেইস ভোলা এবং পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন উত্তর বাপ্তা সংলগ্ন এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকেই উক্ত মাদকসহ ১ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আটককৃত মাদক কারবারির নাম মোঃ তোফায়েল আহম্মেদ (৩৬)। তিনি মোঃ আমির হোসেন ও মোছাঃ বিনু বেগমের সন্তান। তার বাড়ি ভোলা জেলার ভোলা সদর থানার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুন্দরখালী গ্রামে।
মিডিয়া কর্মকর্তা, কোস্ট গার্ড দক্ষিণ জোন মোঃ আবুল কাশেম লেফটেন্যান্ট বিএন মিডিয়া কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশের উপকূলীয় অঞ্চলসহ ভোলা জেলায় মাদক পাচার ও মাদক ব্যবসা সম্পূর্ণরূপে নির্মূলে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার ও নিয়মিতভাবে অব্যাহত রাখবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh