ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
১৮ বছরের দাম্পত্য জীবন ও তিন সন্তানের ভবিষ্যৎ রেখে প্রবাসে কঠোর পরিশ্রম করা এক ব্যক্তির কষ্টার্জিত উপার্জন শেষ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরকিয়া, পারিবারিক ভাঙন ও বসতবাড়ি দখলের চেষ্টা নিয়ে বর্তমানে চরম সংকটে পড়েছে একটি প্রবাসী পরিবার। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোছাঃ মমতা বেগম।
এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ হুমায়ুন মিয়া দীর্ঘ প্রায় সাত বছর ধরে প্রবাসে কর্মরত ছিলেন। স্ত্রী ও তিন সন্তানের সুন্দর ভবিষ্যতের আশায় তিনি প্রবাসে থেকে দিনরাত পরিশ্রম করে নিয়মিত দেশে অর্থ পাঠাতেন। সেই অর্থ দিয়েই পরিবারের ভরণপোষণ, সন্তানদের লেখাপড়া এবং বসতবাড়ি নির্মাণ করা হয়।
তবে অভিযোগ অনুযায়ী, প্রবাসে অবস্থানের সুযোগে হুমায়ুন মিয়ার স্ত্রী শারমিন আক্তার স্থানীয় এক এনজিও কর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে দাম্পত্য জীবনে তীব্র কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে প্রায় ১৮ বছরের সংসারের ইতি টেনে আইনগতভাবে তাদের মধ্যে তালাক সম্পন্ন হয়।
অভিযোগে আরও বলা হয়, এই সময়ের মধ্যে প্রবাসীর দীর্ঘ সাত বছরের কষ্টার্জিত উপার্জনের অর্থ বিভিন্নভাবে ব্যয় হয়ে যায়। এতে সর্বস্ব হারিয়ে দেশে ফিরে হুমায়ুন মিয়া আজ চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন। তিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি গভীর অনিশ্চয়তায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, তালাকের পরও শারমিন আক্তার ও তার সহযোগীরা জোরপূর্বক প্রবাসীর পরিবারের বসতবাড়িতে প্রবেশ করে অবস্থান করার চেষ্টা চালায়। সম্প্রতি একদিন সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে বৃদ্ধ মা মোছাঃ মমতা বেগমসহ পুরো পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, দীর্ঘদিন প্রবাসে থেকে উপার্জিত অর্থে গড়া বসতভিটা ও পরিবার রক্ষায় তারা এখন প্রশাসনের সহায়তা কামনা করছে। এ ঘটনায় বিজয়নগর থানায় দায়ের করা এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাপ্ত অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh