* চিংড়ি ও কাঁকড়া রপ্তানিতে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালের কৃতি সন্তান ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মাইনুল ইসলাম সোহান ২০২৬ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের মাধ্যমে তাকে বরণ করে নেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দীর্ঘদিন ধরে চিংড়ি ও কাঁকড়া রপ্তানিসহ বিদেশে বাংলাদেশি পণ্যের সফল আমদানিকারক হিসেবে তিনি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে সিআইপি (এনআরবি) সম্মাননায় ভূষিত করেছে।
মাইনুল ইসলাম সোহান বাগেরহাট জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসবাস করছেন। সিআইপি (এনআরবি) হিসেবে তিনি সরকার অনুমোদিত পরিচয়পত্রসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা ভোগ করছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দেশবাসী ও রামপালবাসীর দোয়া কামনা করে বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের অর্থনীতি ও রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবেন।
তার এই অর্জনে রামপাল উপজেলাসহ বাগেরহাট জেলায় আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।#
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh