ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার চরমানাইর ইউনিয়নের চর নাসিরপুর গ্রামে সাধারণ মানুষের ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হয়েছেন সমাজসেবক ও জনপ্রিয় ব্যক্তিত্ব মুজাহিদ বেগ। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও কুশল বিনিময়ের সময় এই দৃশ্য দেখা যায়।
এ সময় চর নাসিরপুরসহ আশপাশের গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মুজাহিদ বেগকে ফুলেল শুভেচ্ছা জানান এবং গণসংযোগকালে তার সঙ্গে কোলাকুলিতে অংশ নেন। এলাকায় উপস্থিত মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসা এবং এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার কারণেই মুজাহিদ বেগ সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন।
চর নাসিরপুর গ্রামের একাধিক বাসিন্দা বলেন,
“মুজাহিদ বেগ আমাদের বিপদে-আপদে সব সময় পাশে থাকেন। রাজনীতি হোক বা সমাজসেবা সব ক্ষেত্রেই তিনি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন। এজন্য আমরা তাকে আপনজন মনে করি।”
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থপতি মুজাহিদ বেগকে ফুটবল মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও জনগণের সেবা করার আহ্বান জানান স্থানীয় সমর্থকরা।
এ বিষয়ে মুজাহিদ বেগ বলেন,
“চর নাসিরপুরের মানুষ আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছে, তা আমার জীবনের বড় প্রাপ্তি। আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
এলাকাবাসীর মতে, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসাই প্রমাণ করে চরমানাইর ইউনিয়নে মুজাহিদ বেগ একজন আস্থাভাজন, গ্রহণযোগ্য ও জনপ্রিয় সমাজসেবক হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh