রানা খান, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে নোমান হোমস টেক্সটাইল মিলস লিমিটেডের ফ্যাক্টরির ভেতরে পৌরসভার ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়ে জসিম উদ্দিন (৪৫) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় অবস্থিত নোমান হোমস টেক্সটাইল মিলস লিমিটেডের অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চাঁইরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে।
তিনি বর্তমানে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় বসবাস করতেন এবং ওই ফ্যাক্টরিতে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুর পৌরসভার একটি নম্বরবিহীন ময়লার গাড়ি ফ্যাক্টরির ভেতরে প্রবেশের সময় অসাবধানতা বশত জসিম উদ্দিনকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর গাড়ির চালক দ্রুত পালিয়ে যায়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, দুর্ঘটনার পর পুলিশ পৌরসভার ময়লার গাড়িটি জব্দ করেছে,চালক পালিয়ে গেছে।ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh