বিকাল বার্তা প্রতিনিধিঃ র্যাব-৯ এর বিশেষ অভিযানে সিলেটের ওসমানীনগর উপজেলা থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, অস্ত্র উদ্ধারের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে র্যাব-৯, সিপিসি-১, সিলেটের একটি আভিযানিক দল ওসমানীনগর থানাধীন তাজপুর ইউনিয়নের পূর্ব রোকনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে ওই এলাকার একটি পুকুরের আশপাশে ব্যাপক তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পুকুর ঘাটের সিঁড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করতে সক্ষম হয় র্যাব। উদ্ধারকৃত রিভলবারটির গায়ে ‘MADE IN ITALY’ লেখা রয়েছে।
তবে উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অস্ত্রটি কে বা কারা সেখানে রেখে গেছে তা শনাক্তে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিদেশি রিভলবারটি ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, সিলেট বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh