এফ,এম,এ রাজ্জাক, খুলনা জেলা প্রতিনিধি :- পাইকগাছা থানা পুলিশ চলতি মাসের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্ষণ মামলার এক আসামী গ্রেফতারসহ ১৩৮টি বডি ওয়ারেন্ট তামিল করে সাফল্য দেখিয়েছেন।
পুলিশ আশা করছেন, এ মাসের শেষ নাগাদ বাকি ওয়ারেন্টগুলো তামিলের জন্য অভিযান অব্যাহত আছে।
এদিকে ১২ ফেব্রুয়ারি শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠিত জাতিয় সংসদ নির্বাচন পরবর্তীতে ছোট-খাটো দু'একটি ঘটনা ছাড়া উপজেলার কোথাও কোন সংঘাত-সহিংসতার ঘটেনি।
সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনে বিজয়ী ও পরাজিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় এটা সম্ভব হয়েছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান,জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনামতে বুধবার পর্যন্ত বডিসহ ১৩৮টি গ্রেফতারি পরোয়ানা তামিল হয়েছে। বাকিগুলোই দ্রুত নিস্পত্তি করতে থানা, ক্যাম্প ও ফঁড়ি পুলিশকে তাগিদ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট প্রশাসন,পুলিশ, সেনাবাহিনী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতায় নির্বাচনের আগে-পরে সংঘাত-সহিংসতা এড়ানো সম্ভব হয়েছে বলে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh