মোঃ নুরুজ্জামান সরকার - চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুরের চিরিরবন্দরে মাদক বিরোধী অভিযানে ১ মাদকসেবিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের সাজা প্রদান করা হয়েছে।
জানা যায়, ২৮ ফেব্রুয়ারী শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পুনটি ইউনিয়নে পুলিশ মাদক বিরোধী অভিযান চালানো সময় ইয়াবা সেবন করা অবস্থায় ইয়াবা, টাপেন্ডাউল ট্যাবলেট সেবনের সরঞ্জামসহ পুনট্রি ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকার ওয়াজেদ আলীর ছেলে মোস্তফা জামানকে (৩২) আটক করে।
সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ও থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই মাদকসেবির স্বীকারোক্তি মোতাবেক ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh