ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম আহাদ, আহ্বায়ক আলী আজম, সদস্য সচিব এসানুল হক রিপন, সদস্য ইয়াসিন মাহমুদ, হীরা আহমেদ জাকির, জুনায়েদ আহমেদ, কাজি আশরাফুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ ইসমাইল, আব্দুল কাইয়ুম সরকার নিরব, ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র অধ্যাপক ও জেলা শাখার সভাপতি ডা : আবদুল কাদির, শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল আলম চৌধুরী , জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জসিম খান সহ আরও অনেকে।
এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সংহতি আরও জোরদার করতে হবে। একই সঙ্গে স্বচ্ছ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় দোয়া করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh