পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা, বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা বন সংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে জবাইকৃত দুটি হরিণ ও শিকারের সরঞ্জামসহ মো. হানিফ (৪৫) নামে এক শিকারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০–এর দিকে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী পাথরঘাটা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদুরতলা খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত হানিফকে হাতেনাতে আটক করে। তিনি পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আবুল বাশারের ছেলে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪ মণ (প্রায় ১৬০ কেজি) ওজনের জবাইকৃত দুটি পুরুষ হরিণ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া শিকার কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার, প্রায় ৯০০ ফুট ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পরে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করে দণ্ড প্রদান করেন।
পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার করা জবাইকৃত হরিণ দুটি কেরোসিন দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh