শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযানে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) বিকাল ৫টায় বীরগঞ্জ থানার এসআই আতাউর রহমান ও এএসআই আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোতালেব হোসেনের ছেলে সিরাজুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককালে তার কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ প্রায় ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারায় তাকে ১০০ টাকা জরিমানা এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সংবাদের সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh