এ এ রানা সিলেট অফিস: গোলাপগঞ্জ উপজেলা, সিলেট: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুশিয়ারা পারের জনপ্রিয় রাজনৈতিক নেতা আজিজুল হোসেন আজিজ চেয়ারম্যান পদে প্রার্থী হতে যাচ্ছেন।
সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব, সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক এবং সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজ, রাজনীতির ময়দানে বহু কর্মী গড়ার কৃতিত্বের অধিকারী। এছাড়াও তিনি সিলেট ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহসভাপতি হিসেবে সুনাম অর্জন করেছেন।
জনপ্রতিনিধি হিসেবে আজিজের বিশেষ অভিজ্ঞতা এবং দীর্ঘ রাজনৈতিক সক্রিয়তা তাকে গোলাপগঞ্জের সাধারণ জনগণের কাছে একজন নির্ভরযোগ্য নেতারূপে প্রতিষ্ঠিত করেছে। রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি স্বৈরাচার সরকারের পতনের ব্যাপক ভূমিকা রেখেছেন, যা তাকে সাধারণ জনগণের মধ্যে আরও জনপ্রিয় করে তুলেছে।
উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা এবং গ্রামে আজিজকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়া সাধারণ মানুষের প্রত্যাশা এবং সমর্থন ইতিমধ্যেই নির্বাচনী মাঠে প্রতিফলিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আজিজের জনপ্রিয়তা এবং কর্মী গড়ার দক্ষতা তাকে নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh