ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে জাতীয় দুর্যোগ ও প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ১০ মার্চ বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের সম্মুখে অগ্নিকান্ড হলে করনীয় বিষয়ক এই মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলীর সঞ্চালনায় ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিস কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মাহফুজুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মহিউদ্দিন হোসেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ফায়ার ষ্টেশন অফিসার শাহাদাত হোসেন প্রমুখ।
মহড়ায় ফায়ার ষ্টেশন অফিসার শাহাদাত হোসেন উপস্থিত সকলের উদ্দেশ্যে অগ্নিকান্ড ঘটলে তা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ ও গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদর্শন করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh