------------কোহিনূর আক্তার
অগ্নিগর্ভ হয়েছে সময়,
লুকানোর নেই তো পথ ।
বিন্দু কণা জল জল করছে
অদৃশ্য আহ্বানে উতালা রথ
কাঁটাতারে বাঁধানো ঘর,
কেমন করে থাকবে পাখি !
পালকের ভরে কর ।
কার দোলায় দোলে উজান
কে বহে তরী ?
সোনা ঘুঙুর মন মহিয়ে ডাকছে
চন্দ্রজরি !
বুকের ভেতর দুঃখের নালা
লুকিয়ে জ্বলে জ্বালা।
বোবা মনের স্বর্গ শিলা
নিরাকার কৃত মেলা ।
সাগরের নীরব স্রোতে
নিশির সুরে কষ্ট শোক
তারার গোধূলির বানে
উড়ে দেয় অরুণোদয়ের শ্লোক।
সবুজ পাড়ে রৌদ্র দহে
বাজে অতল গান,
নির্জনতার অন্তিম জ্বারে
লুকিয়ে লুমান প্রাণ।
১১/৩/২৬
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh