মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ট্রাকের হেলপার আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৫-৫৫০৮) এবং ভাঙ্গা থেকে ফরিদপুরগামী আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-৬৯৩৮) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের ফলে ঢাকা মেট্রো ট-১৩-৬৯৩৮ নম্বর ট্রাকটি ছিটকে রাস্তার নিচে খাদে পড়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে উল্টে যায়। এতে ট্রাকটির চালক ও হেলপার গাড়ির ভেতরে আটকা পড়েন। অপরদিকে ঢাকা মেট্রো ট-২৫-৫৫০৮ নম্বর ট্রাকটি সড়কের ওপর কাত হয়ে পড়ে থাকে।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশের রেকার এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকের ভেতরে আটকে থাকা হেলপার নিরবকে উদ্ধার করা হয়। তিনি সামান্য আহত হওয়ায় তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোঃ মামুন হোসেন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh