ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নিউ স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। প্রতিষ্ঠানটির উদ্যোগে ১০০ জন সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে বিজয়নগরের নিউ স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় নিউ স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মহিবুন নুর এমরান সোহেল বলেন,
“আমরা সব সময় গরিব ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক সেবা করে আসছি। ইনশাল্লাহ, যতদিন এই প্রতিষ্টান থাকবে ততদিন আমরা মানবিক কাজে সহযোগিতা করে যাব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ মনির হোসেন, মোঃ ইকবাল হোসেন,মোঃ লুৎফুল হাই মাসুম, মোঃ মাসুম মিয়া, মোঃ আলমগীর হুসেন এবং পরিচালক মোছাঃ জেমি আক্তার ম্যানিলা। এ ছাড়াও প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh