ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নসিমন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামে এক কাচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (সকাল) উপজেলার চাঁদপুর এলাকার ড্রাগন বাগানের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ার হোসেন উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের আকমল হোসেনের ছেলে। এ ঘটনায় নসিমনের চালক সাব্বির হোসেন আহত হয়েছেন এবং তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ার হোসেন প্রতিদিনের মতো সকালে নসিমনে করে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর এলাকার ড্রাগন বাগানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তার বহনকারী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং হাসপাতালে পাঠায়। একই সঙ্গে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত চালক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কটিতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh