বিসমিল্লাহির রহমানির রাহিম
মহসিন আলম মুহিন বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত-
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে ২১ শে মার্চ রোজঃ-শনিবার ২০২৬ ইংরেজি সকাল ১০ঃ০০ ঘটিকায় পবিত্র ঈদুল ফিতরের এক বিশাল জামায়াত ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত ঈদের জামায়াতে রমজানের ফজিলত, রমজানে রবের পক্ষ থেকে পুরস্কার বান্দার তরে, রোজাদারের জন্য রমজানের বিদায় বেদনা, মা-বাবার খেদমত পাশাপাশি কবরস্থানের সংস্কার ও উন্নতি কল্পে আসন্ন ২৪ শে মার্চ রোজঃ-মঙ্গলবার ওয়াজ মাহফিল সম্পর্কে সম্মানিত মুসুল্লিয়ানে কেরামদের দাওয়াত ও সহযোগিতা আবশ্যক মর্মে আম বয়ান করেন খামার গ্রাম বায়তুন নুর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল আলম সাহেব, আলহাজ্ব মাওলানা মোঃ ইমাম হাসান সাহেব ও কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠ এবং আব্দুল মন্নাফ হাফেজিয়া মাদ্রাসা ও মদিনা মসজিদের ইমাম এবং খতীব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আমিরুল ইসলাম সাহেব গোপালপুরী। প্রায় দুই সহস্রাধিকের অধিক মুসল্লীদেরকে সাথে নিয়ে ঈদের নামাজের ইমামতি করেন মাওলানা মোঃ আমিরুল ইসলাম সাহেব গোপালপুরী। নামাজান্তে বিশ্বের কবরবাসী-মুসলিম নরনারী অত্র কবরস্থানে শায়িত মাইয়াত
সহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তিকামনা ও উপস্থিত মুসল্লীদের কুশল কামনার পাশাপাশি দেশ ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে মোনাজাত করা হয়। নামাজ শেষে নবীন প্রবীণ এবং দুর দূরান্ত থেকে আগত মুসলল্লীদের কোলাকুলি ও মোসাফাহের মাধ্যমে এক আবেগঘন-মায়াময় পরিবেশের সৃষ্টি হয়। কবরস্থানের দেখাশোনা ও ঈদগাহ মাঠকে নামাজের উপযোগী করনার্থে এবং জামায়াত পরিচালনা ও কবরস্থানের দেখভাল করতে আরও অর্থের যোগান ও কিভাবে কি কি খরচ হবে সে সম্পর্কে ধারণা প্রদান করেন সাবেক ইউ পি সদস্য জনাব মোঃ জামাল উদ্দিন মেম্বার সাহেব। উক্ত ঈদের জামায়াত অনুষ্ঠানের পূর্বে এ বছর যে সকল হাজী সাহেবগণ হজব্রত পালন করতে যাবেন তিনারা উপস্থিত মুসল্লীদের কাছে থেকে দোয়া এবং ক্ষমা প্রার্থনা করেন এবং মুসল্লীদের জন্যও দোয়া করেন। নামাজের পূর্বে দু'জন হাফেজ সাহেবকে
দেস্তার বন্দী করা হয়। হাফেজদেরকে দেস্তার বন্দী করার সময় উপস্থিত ছিলেন অত্র ঈদগাহ মাঠের সম্মানিত সভাপতি ও টেক্সজেন গ্রুপের এমডি দ্বীনের দায়ী এবং এলাকায় অসংখ্য মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা দানবীর জনাব আলহাজ্ব শেখ মোঃ আব্দুস সালাম সাহেব সহ আলেম ওলামাগণ।।
উক্ত ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটা থেকে মুসল্লীগণ দলে দলে হাজির হতে থাকেন-আল্লাহর অশেষ রহমতে বৃষ্টিস্নাত আকাশ পরিস্কার হওয়ায় দূর্যোগের ভীতি কেটে রৌদ্রজ্বল মাঠে আনন্দগন পরিবেশ তৈরি হয়।এলাকার হাজার হাজার লোক ঈদের নামাজ আদায়ের জন্য মাঠে আসতে থাকে তম্মধ্যে প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, আলহাজ্ব মোঃ আবুবক্কার দালাল সাহেব, আলহাজ্ব মোঃ শাহজাহান আলী সরকার-(বই শাহজাহান), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রহমান সেনা, প্রভাষক মোঃ ওমর ফারুক-(বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ), খামার গ্রামের প্রবীণ মুরুব্বী আলহাজ্ব মোঃ সাহাব উদ্দিন মুহুরী, ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ শওকত আলী সরকার আচ্ছু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ সেজবা উদ্দিন প্রামাণিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্জ মোঃ মোস্তাক আহমেদ, বিএনপির সিনিয়র নেতা জনাব মোঃ আতাউর রহমান আতা, বিএনপির সিনিয়র নেতা মোঃ রফিকুল ইসলাম-(ডিস রফিক), কবি ও সাংবাদিক মহসিন আলম মুহিন, বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ আব্দুস সাত্তার এবং এই মাঠের প্রতিষ্ঠাতা সভাপতি ও ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম ওমর ফারুখ সাহেবের ছোট ভাই জনাব মোঃ কামরুল ইসলাম মোল্লা ও মরহুম চেয়ারম্যান ওমর ফারুক সাহেবের ছেলে মোঃ বাবর আলী মোল্লা সহ এলাকার আরও অনেক বিশিষ্ট জ্ঞানী-গুণী, চাকুরীজীবি, ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা, ডাক্তার, সমাজসেবক, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, মাঠ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য, স্বেচ্ছাসেবকগণ সহ এলাকার মুসল্লীয়ানে কেরামগণ এই পুরাতন ও ঐতিহ্যবাহী বেতিল খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহে মাঠে উপস্থিত হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।।
উক্ত ঈদুল ফিতরের জামায়াতে আগামী কবরস্থানের উন্নতিকল্পে ২৪ শে মার্চ রোজঃ-মঙ্গলবার এক তাফসীর মাফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন এই মাঠে অনুষ্ঠিত হবে এই মর্মে দাওয়াত প্রদান করেন কর্তৃপক্ষ। সভায় প্রধান বক্তার আসন অলংকৃত করবেন মুফতি মাওলানা মোঃ ইলিয়াসছুর রহমান জেহাদী সাহেব-(ঢাকা)।
এছাড়া আরও ঘোষণা করা হয় এই মাঠে আগামী ঈদুল আযহার নামাজের জামায়াত সকাল ৮ঃ৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।। উল্লেখ্য, কবরস্থানের সংস্কার কাজ, অর্থ আয় ও ব্যয়ের দায়িত্বে নিযুক্ত ব্যক্তিদের স্বচ্ছতা এবং পাশাপাশি নতুন হাজীদের উদ্দেশ্যে দুটি কথা এবং মদীনায় দয়াল নবীর রওজা মোবারকে নতুন হাজীদেরকে সালাম পৌঁছানোর জন্য নতুন হাজীদেরকে সহ এবার হজব্রত পালনের উদ্দেশ্যে যাওয়ার নিয়্যতকারী ঈদগাহ মাঠের সম্মানিত ইমাম সাহেব জনাব মাওলানা মোঃ আমিরুল ইসলাম সাহেবের প্রতি দাবী রেখে এক সুন্দর এবং আবেগঘন বক্তব্য রাখেন খামার গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী এবং কবরস্থান উন্নয়নের একনিষ্ঠ খাদেম জনাব আলহাজ্ব মোঃ শওকত আলী সরকার আচ্ছু সরকার যা উপস্থিত মুসল্লিদের হৃদয় ছুঁয়ে যায়। সর্বশেষে অত্র ঈদগাহ মাঠের সম্মানিত সভাপতি উক্ত মাঠ এবং কবরস্থানের উন্নতি কল্পে তাঁর সম্পৃক্ত থাকার কথা সহ এলাকাবাসীর সার্বিক অংশগ্রহণ এবং সহযোগিতা চেয়ে আরও আবেগঘন এক উন্নয়নমুখী বক্তব্য প্রদান করেন যা এই মাঠ ও কবরস্থানের আগামী দিনের সংস্কারে নতুন আশার সঞ্চার করেছে উপস্থিত এলাকাবাসী ও মুসল্লিরদের প্রাণ।।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh