শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ ২০২৬) সকাল ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
২৩ একর জমি নিয়ে বিস্তৃত বিশাল ঈদগাহ মাঠ দেশের বৃহৎ মাঠ। এই মাঠে নামাজ আদায়ের জন্য সারা দেশ থেকে মুসল্লিরা অংশ নেন। তাদের শান্তিপূর্ণভাবে ইবাদতের ব্যবস্থা করতে নানা ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
দিনাজপুর পৌরসভা সূত্রে জানা গেছে, ওযু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার পানিসহ প্রায় দেড় শতাধিক মাইক রাখা হয়। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি গম্বুজ ও মিনারে বৈদ্যুতিক লাইটিং করা হয়।
সকাল থেকে মাঠে আসতে শুরু করে মুসল্লিরা। সকাল ৯টা বাজার আগেই মাঠ কানায় কানায় ভরে যায়। এই জামাতে নামাজ আদায় করেন ইমামতি করবেন দিনাজপুরের বিশিষ্ট আলেমে দ্বীন হেফাজতে ইসলাম জেলা শাখার আমির আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী।
এই মাঠে নামাজ আদায় করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিশু কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh