ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলাতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মোসাম্মৎ আলপিনা বেগম (২৭) সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামের হুরন আলীর মেয়ে।
অভিযুক্ত সোহেল মিয়া চাতলপাড় ইউনিয়নর গুজিয়াখাল গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, বিয়ের পর থেকেই সোহেল মিয়া বিভিন্ন সময় টাকার জন্য আলপিনা বেগমের ওপর চাপ সৃষ্টি করতেন। সম্প্রতি ১৫ হাজার টাকা দেওয়ার পরও তিনি আরও টাকার জন্য চাপ দেন। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল।
নিহতের বাবা হুরন আলী অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে মারধর করে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে তাকে তিরির বড়ি খাওয়ানো হয়।”
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh