মন্জুরুল আহসান শামীম, স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটির প্রথম প্রহরে কাউনিয়া কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২৬ মার্চ) প্রথম প্রহরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফির নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে সমবেত হন। এ সময় পুষ্পস্তবক অর্পণ শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসময় নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh