রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত মোবাইল কোর্টে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে সুগন্ধা ফিলিং স্টেশনে অনিয়ম ধরা পড়ে। অভিযানকালে দেখা যায়, স্টেশনটিতে পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও সাধারণ ক্রেতাদের কাছে তেল বিক্রি করা হচ্ছিল না, যা ভোক্তা অধিকার পরিপন্থী।
এ সময় ফিলিং স্টেশনের ম্যানেজার শাহাদত হোসেনকে উপস্থিত অবস্থায় পাওয়া যায়। উক্ত অপরাধে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে এর কাছ থেকে আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম। এসময় ভাঙ্গা থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম বলেন, “রবিবার বিকালে কয়েকটি তেলের পাম্পে তেল না থাকার অভিযোগ পাওয়া গেছে। তবে বাস্তবে কিছু পাম্পে তেল মজুদ রেখে বিক্রি না করার বিষয়টি ধরা পড়েছে। এ ধরনের অনিয়ম ভোক্তা অধিকার লঙ্ঘন করে, তাই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং কেউ কৃত্রিম সংকট তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh