মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে কালোবাজারিদের হামলার ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী এলাকায় অবস্থিত সিসিবিএল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পাম্প মালিক বায়জিদ মুন্সী জানান, কয়েকজন ব্যক্তি বড় ক্যান (ড্রাম) নিয়ে তেল নিতে এসে কালোবাজারির উদ্দেশ্যে সরবরাহ চায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তেল দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তারা পাম্পে হামলা চালায়।
এ সময় পাম্প মালিকের ভাই সালমান মুন্সীকে মারধর করা হয় এবং হামলাকারীরা তার কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে, যা এলাকায় উদ্বেগ তৈরি করেছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি উঠেছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh