মোহাম্মদ মাহাবুব আলম,পঞ্চগড় জেলা প্রতিনিধি। পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩২) নামে এক মেকানিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শাহিন আলম তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বুড়াবুড়ি ইউপির নারায়ণগঞ্জ গ্রামের বাসিন্দা এবং জয়ানুল হকের ছেলে। তিনি পঞ্চগড় বিদ্যুৎ অফিসে কর্মরত ছিলেন। জানা যায়, বিদ্যুৎ অফিস থেকে হঠাৎ পূর্ব সতর্কতা ছাড়াই লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে কাজ করার সময় তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গুরুতর অবস্থায় তাকে দ্রুত পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসী ক্ষোভে বিদ্যুৎ অফিস ঘেরাও এবং মহাসড়ক অবরোধ করেন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি নিহতের পরিবারের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণ, কর্মসংস্থানের ব্যবস্থা এবং দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তার আশ্বাস দেন।
প্রশাসনের এমন আশ্বাসে পরবর্তীতে অবরোধ প্রত্যাহার করে নেয় নিহতের পরিবার ও স্থানীয়রা।
উল্লেখ্য, শাহিন আলম স্থানীয়ভাবে রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন এবং তেঁতুলিয়া বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপি যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh