মোক্তার আহমেদ : পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন'র উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবসে "স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত হয়েছে।
কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মো: মোক্তার আহমেদ।
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে কেন্দ্রীয় কার্যালয়ে স্বাস্থ্য বিষয়ে সচেতন সম্পর্কিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জুবায়েরুল ইসলাম ।
প্রধান অতিথি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় নিশ্চিত করা, মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে নজরদারি জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা সহ জনসচেতনতা বাড়ানোর কথা বলেন।
সভাপতির বক্তব্যে মহাসচিব মোক্তার আহমেদ বলেন, "বর্তমান বিশ্বে অসংক্রামক ব্যাধি এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ২০২৬ সালের বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল লক্ষ্য হলো স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, স্মার্ট ও টেকসই করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।আধুনিক ও বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ
আলোচনা করেন।
মহাসচিব আরো বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে। রোগীরা যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদ কর্মকর্তা ও সচেতন সমাজকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।এ সময় বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অতিথিরা বলেন, অবৈধ দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করা হয়।
হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সারের মতো ব্যাধি প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি ‘ওয়ান হেলথ’ ধারণার ওপর গুরুত্বারোপ করেন। এ ব্যাপারে সরকারকে গুরুত্ব দিতে হবে এবং তা শীঘ্রই বাস্তবায়ন হবে আমরা আশা করি ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh