মহসিন আলম মুহিন
হায়রে হিসাব যখন ভুল হয়,
দুই দু'গুণে পাঁচের নামতা কয়-
জীবনের হিসাব মিলে না।।
তাল গাছেতে সুপারি ধরে,
সুপারি গাছও তালে ভরে-
জীবনের হিসাব মিলে না।।
মাছেরা কেন ডাঙায় নাঁচে,
গরুগুলো আবার জলে ভাসে-
জীবনের হিসাব মিলে না।।
বাপে চলে হেঁটে হেঁটে পথ,
ছেলে ধায় গাড়ী, ঘোড়া, রথ-
তাই জীবনের হিসাব মিলে না।।
শালি, শালা বড়ই আপনজন,
ভাই-বোন দুই চোখের দুশমন-
জীবনের হিসাব মিলে না।।
আবার ভাইকেও ফাঁকি দেয়,
তিনসিঁকি দিয়ে-একটা টাকা নেয়-
তখন আর হিসাব মিলে না।।
বন্ধু আপন, বন্ধু জানের জান,
আমানত রাখো সে হবে কালাচাঁন-
তখন আর হিসাব মিলে না।।
বন্ধুর কাছে বউ রেখে দূরে গেছে,
এসে দেখে বউয়ের কামসারছে-
তখন, জীবনের হিসাব মিলে না।।
নেতাও আপন, নেত্রীও আপন,
দেখো ভাগে কম পড়বে যখন-
তখন আর হিসাব মিলে না।।
সুদ-ঘুষকে ভাবো যদি আরাম,
তাহলে ধরবে হাজার ব্যারাম-
তখন আর হিসাব মিলবে না।।
তোমার জায়গা-জমি টাকাকড়ি,
কেউ আগলিয়ে রাখবে ছাড়ো বাড়ী-
দেখো হারাবে সবই হবে দীনভিখারী-
তখন আর হিসাব মিলবে না-
তাইতো, জীবনের হিসাব মিলে না।।
# মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh