মহসিন আলম মুহিন
মরমিয়া কোথায় লুকালে কোন সে আড়ালে কেন তোমায় আর পাইনা খুঁজে,
হিয়া তোলপাড় ভাঙ্গে আঁখি পাড় "কবি" তোমায় বিরহ 'শান্তনা নাহি বোঝে।।
কি কাজে গিয়েছিলে কবি উত্তরবঙ্গে কিছুই ভালো করে নাহি জানি,
৫ ই মার্চে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে আমাদের ছেড়ে চলে গেলে-ফেলে দেহখানি।।
কোনো সম্পাদক তোমার মতো আর ডাকে না কবি এতো দয়া-মায়া করে,
দেয় না উপদেশ, পাঠায় না কবিতা পত্রিকায় প্রকাশিত করে পাঠায় না 'মেসেঞ্জারে।।
কোনো কবি আর বলে না কখনও কবি এলাকায় করেন সাহিত্যের আচার-অনুষ্ঠান,
আমি মাহমুদুল হাসান নিজামী আসিবো সেখানে-শুনাবো গজল-গান, কবিতা, সাহিত্যের গুণগান।।
কেন চলে গেলে এতোটা সকালে কি অভিমান ধরে ছিলে কবি বুকে,
কেন নিলে না কবি নিজের প্রতি খেয়াল-ভাসি আজ মোরা মহা শোকে।।
তোমার স্বজন, পরিবার-পরিজন তোমাকে হারিয়ে-যেমন কাঁদে,
আমরা ভক্তরা, কবিরা, তোমাকে হারিয়ে-হারায়ে ফেলেছি ভাষা পড়েছি দুঃখের ফাঁদে।।
আর কেন পাইনা তব কন্ঠ এম এইচ নিজামী ওগো দরদী, ওগো সকলের প্রাণপ্রিয় কবি,
ওগো সম্মানিত কবি, গল্পকার, প্রকাশক ও সম্পাদক, সাহিত্যের সাধক, বহুভাষাবিদ কেন এতো দ্রুত হলে "ছবি"?
সইতে পারি না তোমাকে হারানোর বেদনা হে মহান গুণী কবি,
তুমি ছিলে কবি-লেখকদের প্রিয়পাত্র, ছিলে তুমি সকলের নিকট ভোরের আকাশের-"রবি"।।
ছিলে গুণী সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক, গবেষক, গীতিকার-সুরকার, বহুভাষাবিদ,
ছিলে কবি-লেখকদের মাথার ছাঁদ, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি, ডানপন্থী কবি এবং ভাষাতত্ত্ববিদ।।
হে মহান রব দরখাস্ত মোদের, ওপারে কবিরে জান্নাত করিয়েন দান,
কবির উত্তরসূরীসহ স্বজনদেরকে ভালো রাখিয়েন "হে রহিম ও রহমান।।
# মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh