মো: মেহেরাজ ইসলাম (বগুড়া সদর প্রতিনিধ) বগুড়া জেলা (গোয়েন্দা) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া পৌরসভা ৪নং ওয়ার্ড চকসূত্রাপুর চকযাদু রোড শ্রম আদালতের দক্ষিনপাশে হাড্ডি পট্টি গামী গলি পথের মাথায় পাকা রাস্তার উপরে কতিপয় ব্যক্তি অবৈধ নিষিদ্ধ ঘোষিত নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অপেক্ষা করছে।
আজ রবিবার (১২ এপ্রিল) উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ নাহিদ উদ্দিন (৩৮) ও মোছাঃ আমেনা বেগমকে, জেলা (গোয়েন্দা) পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো, শহরের চক সূত্রাপুর হাড্ডি পট্টির পিতা মৃত আলী আকবার এর ছেলে মোঃ নাহিদ উদ্দীন (৩৮) ও মোছাঃ আমেনা বেগম (৫৫), স্বামী মৃত রেজাউল করিম, উভয় সাং চক সূত্রাপুর হাড্ডি পট্টি। জামাই নাহিদ উদ্দিন ও শাশুড়ি আমেনা বেগমের এর হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সর্ব মোট ১০০পিস নেশাজাতীয় জেলা গোয়েন্দা শাখা, বগুড়া শহরের অন্যান্য থানা এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানসহ বিশেষ অভিযান পরিচালনা করাকালে উল্লেখিত অফিসার ও ফোর্সসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই ট্যাবলেট ব্যবসায়ীর পরিচয় জামাই শাশুড়ি। জামাই মোঃ নাহিদ উদ্দীন (৩৮) এর দেহ তল্লাশী কালে তাহার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে নিজ হাতে বাহির করে দেওয়ামতে সাদা রংয়ের পলিথিনে মোড়ানো ১০ পাতা। শাশুড়ি মোছাঃ আমেনা বেগম (৫৫), ১০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার। গ্রেফতারকৃত আসামীদেরকে উপস্থিত সাক্ষীদের সামনে নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের উপরোক্ত নাম ও ঠিকানা প্রকাশ করে ওপলাতক অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তারা কৌশলে তাদের নাম ঠিকানা এড়িয়ে যায়। ধৃত আসামীরা আরো জানায় যে, জব্দকৃত নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখিয়া পলাতক অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন আসামীদের পরস্পর যোগসাজসে বগুড়া সদর থানাসহ আশেপাশের বিভিন্ন থানার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh