স্টাফ রিপোটার।। তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর উদ্যোগে আয়োজিত রাউন্ডটেবিলে অংশগ্রহণ করেছেন সিলেটপিডিয়ার প্রধান সম্পাদক ও ডক্টরস এন মেডিসিনের সিইও শাহাবুদ্দিন শুভ।
গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে ‘১৯৯৪ সালের তুতসি গণহত্যা স্মরণ: শিক্ষা, স্মৃতি ও সংলাপ’ শীর্ষক এই রাউন্ডটেবিল অনুষ্ঠিত হয়।
বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গবেষক ও মানবাধিকারকর্মীরা রাউন্ডটেবিলে অংশগ্রহণ করেন। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় ১৯৯৪ সালের রুয়ান্ডার তুতসি গণহত্যার মতো ভয়াবহ মানবিক বিপর্যয়কে স্মরণে রাখা, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তোলার প্রয়োজনীয়তা।
রাউন্ডটেবিলে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহাবুদ্দিন শুভ বলেন, এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পেরে তিনি নিজেকে সম্মানিত বোধ করছেন। তিনি আরও বলেন, স্মৃতি সংরক্ষণ, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং সত্য ও মানবিকতার ভিত্তিতে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
বক্তারা উল্লেখ করেন, তুতসি গণহত্যার স্মৃতি কেবল অতীতের একটি অধ্যায় নয়; বরং এটি বিশ্ববাসীর জন্য সহনশীলতা, মানবিকতা ও শান্তির পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
উল্লেখ্য, ১৯৯৪ সালে রুয়ান্ডায় সংঘটিত Rwandan Genocide বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে পরিচিত।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh