মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা আউড়া মাঠ এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং এর সাথে ধাক্কা লেগে উল্টে গেলে চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মাছ ব্যবসায়ী দিলীপ দাস (৬৫), পঙ্কজ মালো (৩২,) রিপন মালো(৩৫,) ও কৃষ্ণ মালো (৩৫) আহতরা সবাই ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মহল্লার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল-ঢাকা-ফরিদপুর (ভাঙ্গা) মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জে ব্যবসায়ী কাজে গিয়ে কাজ শেষ করে ভাঙ্গার দিকে আসার সময় দ্রুতগতির প্রাইভেটকার চাপা ব্রিজের রেলিংয়ে সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায়। পরে গাড়িটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় গাড়িতে থাকা চালকসহ অন্তত চারজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।এদের মধ্যে গুরুতর আহত দিলীপ দাস কে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।তিনি বলেন, দ্রুত গতি সম্পন্ন প্রাইভেটকারটি ব্রিজের রেলিং এর সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh