চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই আরিফ হোসাইন ও এএসআই মো. সাদ্দাম হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি থানার ৩ নম্বর পৌর ওয়ার্ডের কালিয়াপাড়া থেকে হোসেনপুরগামী সুয়াপাড়া এলাকার একটি সড়ক সেতুর ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
ছাব্বির হোসেন (১৯), কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকার বাসিন্দা
মো. মানিক (২৮), কচুয়া উপজেলার লুমতী এলাকার বাসিন্দা
মো. ইউসুফ (৩০), শাহরাস্তি উপজেলার হোসেনপুর এলাকার বাসিন্দা
তাদের কাছ থেকে মোট ১৭ পিস ইয়াবা ট্যাবলেট (৬+৬+৫) উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-২৯)। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh