স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২১ দশমিক ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার আনন্দবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্বম্ভরপুর থানার মমিনবাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা জানতে পারে, আনন্দবাজার এলাকায় একটি পিকআপে করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি সিঙ্গেল কেবিন পিকআপের চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটক চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ধনপুর ইউনিয়নের হালাবাদী গ্রামের জুমান মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখানে পৌঁছালে জুমান মিয়া পালানোর চেষ্টা করলে তাকেও আটক করা হয়। পরবর্তীতে তার বসতঘরের বারান্দায় রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২১ দশমিক ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জুমান মিয়া (২৮), পিতা কাজি মিয়া, গ্রাম হালাবাদী, থানা বিশ্বম্ভরপুর, জেলা সুনামগঞ্জ এবং মো. আক্তার হোসেন (৩১), পিতা মিজান মিয়া, গ্রাম সাকুচাইল, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতদের এবং জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh