মোঃ রিপন শেখ ভাঙ্গা , ফরিদপুর:প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর গ্রামের দরগা বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর পশ্চিম তীর থেকে নিখিল মালো ওরফে টেপা (৬০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা ভাঙ্গা থানায় খবর দেয়। খবর পেয়ে থানার এসআই মো. মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
নিহত নিখিল মালো উপজেলার ঘারুয়া গ্রামের মৃত ক্ষেত্র মালোর ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত ২৯ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে তিনি ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্বজনদের ভাষ্য, পূর্বে স্ট্রোক করায় তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh