কক্সবাজার প্রতিনিধি আমিন: কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের রাঙিখালী জুম্মা পাড়া এলাকায় এক কিশোরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হচ্ছে বলে জানা যায় । অপহৃত কিশোরের নাম মোহাম্মদ মিসকাত (১৬)। তিনি ঐ এলাকার মোহাম্মদ আলীর প্রথম পুত্র।
পরিবার সুত্রে জানা যায় যে , গত ২৬ তারিখ (রবিবার) রাত আনুমানিক ১ টার দিকে মিসকাত বাসা থেকে বাইরে প্রস্রাব করতে বের হয়। বের হওয়ার পর থেকেই হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। ঠিক এরপরদিন থেকে অপহরণকারীরা পরিবারকে কল করে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করছেন বলে অভিযোগ তুলেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই মোহাম্মদ আলীর আপন ফুফাতো ভাই হেলাল ভাড়াটে লোকজন দিয়ে মিসকাতকে অপহরণ করিয়েছে বলে জানান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন ।
ইতিমধ্যে বিষয়টি নিয়ে টেকনাফ থানায় অভিযোগ এবং জিডি করেছেন ভুক্তভোগী পরিবার ।
এব্যাপারে টেকনাফ থানা পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh