বিশেষ প্রতিনিধি।। নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে (এমপি মনোনিত) নিযুক্ত হয়েছেন নবীগঞ্জে আলোচিত হত্যা মামলার আসামী এম এ বাছিত। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
সুত্রে জানাযায়, নবীগঞ্জ শহরে ঘটে যাওয়া সাম্প্রতিক সময়ে বড় ধরনের সংর্ঘষে নিহত রিমন হত্যা মামলার আসামী এবং তৎকালীন বিএনপি সরকারের আমলে জিএমবি হিসেবে গ্রেফতার হওয়া উপজেলার কুর্শি ইউপির এনাতাবাদ গ্রামের মৃত লাল মিয়া তালুকদারের ছেলে এম এ বাছিত কে স্থানীয় এমপি ড. রেজা কিবরীয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন।
এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে বিএনপি সহ উপজেলার সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় উঠে। বিএনপির পদধারী গুরুত্বপূর্ণ ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন না করে নবীগঞ্জ - বাহুবল আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া কিসের ভিত্তিতে একজন হত্যা মামলার আসামী কে আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে মনোনীত করলেন এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির দুর্দিনে এম এ বাছিতকে দলীয় কোন কর্মকান্ডে দেখা যায় নি। বরং আওয়ামী এমপি ও জেলা পরিষদের প্রশাসকের সাথে তার সখ্যতা ছিল। তাদের কাছ থেকে নানা সুযোগ সুবিধাও ভোগ করেছেন। বিষয় টি কেন্দ্রীয় বিএনপিসহ জেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। উল্লেখ্য, এম এ বাছিত বিএনপি বা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের কোন সদস্যও নেই বলে জানিয়েছেন বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীরা।।
একজন রাজনীতিকর্মী বলেন উপজেলা প্রশাসনের কাছে প্রশ্ন আপনি জানার পর ও আইন শৃঙ্খলা বিঘ্নকারী আইন শৃঙ্খলা কমিটির সদস্য হয়ে বক্তব্য রাখেন তাহলে আপনার দায়িত্ব কি? সিনিয়র একজন সাংবাদিক বলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ পেশাজীবি সংগঠন আলোচিত নবীগঞ্জ প্রেসক্লাব নিয়ে দীর্ঘদিন ধরে আভ্যন্তরীণ কোন্দল হামলা মামলা স্বজনপ্রীতি দুনীতি ইত্যাদি ঘটনা জানার পরও উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে আলোচনা করতে সংবাদ পত্রে সংবাদ দেখেনি এবং দেখেছি প্রেসক্লাবের সমস্যা নিয়ে শিরোনাম!! উপজেলা প্রশাসন স্বজনপ্রীতি আর রাজনীতি কে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে আজ পেশাজীবি সংগঠন নবীগঞ্জ প্রেসক্লাব আদালতের কাটগড়ায় কেন?? আগামী আইনশৃঙ্খলা কমিটিতে বিষয় টি নিয়ে আলোচনা করে সমাধান করতে সবার এগিয়ে আসুন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh