জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন তরুণ আলেম হাফিজ আহমদ আলী রায়পুরী।মঙ্গলবার (৫ মে) জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফিজ আহমদ আলী রায়পুরীর হাতে প্রথম পুরস্কারটি তুলে দেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান।
হাফিজ আহমদ আলী রায়পুরী জকিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদীয়া লামারগ্রাম মাদ্রাসার’ মহাপরিচালক এবং বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফিজ আব্দুল গফফার পীর সাহেব রায়পুরীর সুযোগ্য সাহেবজাদা।
নিজের এই অর্জনের প্রতিক্রিয়ায় হাফিজ আহমদ আলী রায়পুরী মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, “সাফল্য এবং সম্মান কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। আমি কৃতজ্ঞ সেই মহান রবের দরবারে। পাশাপাশি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যেন এই মেধাকে দ্বীন ও মানবতার সেবায় কবুল করেন। দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।”
উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন স্তরের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh