ষ্টাফ রিপোটার।। ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর এলাকা থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন
র্যাবের অভিযানে সাড়ে ৪৫ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি গ্রেফতার। জানাযায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর এলাকা থেকে সাড়ে ৪৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার (৭ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের শহীদ কিবরিয়া চত্বরস্থ শ্যামলি কাউন্টার সামন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছা মাত্রই দুই ব্যাক্তি পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদেরকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে তাদের হেফাজত থেকে গাঁজা উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর গ্রামের মৃত হাসান আলী শাহজাহান এর পুত্র সুহাগ সরকার (৩৫) ও নরসিংদী জেলার বেলাবো থানার ইব্রাহীমপুর গ্রামের মৃত আসাদ মিয়ার পুত্র নবী হোসেন (৩০)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh