মোঃ নুহু ইসলাম,স্টাফ রিপোর্টারপটুয়াখালী। উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হকের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশ নেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় উপস্থিত বক্তারা গলাচিপা উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত অগ্রগতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
তারা আশা প্রকাশ করেন, নবাগত ইউএনও তাঁর দক্ষতা, সততা ও দূরদর্শিতার মাধ্যমে উপজেলাকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবেন।
এ সময় ইউএনও আবুজর মোঃ ইজাজুল হক সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং গলাচিপার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “জনগণের সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতা নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই।”
মতবিনিময় সভাটি পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়, যা গলাচিপা উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় নতুন আশার সঞ্চার করেছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh