,,,,স্টাফ রিপোর্টার,,, পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা।
পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ স্যারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব রেজিনূর রহমান স্যারের তত্ত্বাবধানে ওসি ডিবি জনাব মোঃ রাশিদুল ইসলামের সরাসরি নেতৃত্বে এস আই বেনু রায় পিপিএম, এস আই মোঃ জাকারিয়া মাসুদ ও এস আই মোঃ মহিদুল ইসলাম দের সমন্বয়ে জেলা গোয়েন্দা শাখার পাবনার একটি চৌকস টিম ০৯ মে ২০২৬ খ্রিঃ রাতে ঈশ্বরদী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযান চলাকালে রাত আনুমানিক ২০:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী পৌরসভার ০৩ নং ওয়ার্ডের সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় ভট্টুর ফার্নিচারের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল হতে মোঃ ভট্টু (৪৫) ও তার ছেলে মোঃ নূর ইসলাম শিমুল (২০)-কে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে মোঃ ভট্টুর হেফাজত হতে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ২০ গ্রাম। এছাড়াও উদ্ধার করা হয় ৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ২,১৩০/- টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর পিতা-পুত্র এবং তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজসে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
পাবনা জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh